২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলপুরে বাসচাপায় স্কুলছাত্র নিহত

ময়মনসিংহ-ফুলপুর সড়কের বকশীমূল নামে স্থানে বুধবার বাসচাপায় নিহত হয়েছে স্কুলছাত্র রুবেল।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 08:08 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

সে বকশীমূল উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়তো।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০ টার দিকে স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বাস রুবেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম আজাদ জানিয়েছেন, চালকসহ বাসটিকে আটক করা হয়েছে।