২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ছাত্রের লাশ উদ্ধার

নগরীর বৈকালী বাজার সংলগ্ন মসজিদের পাশের একটি মেস থেকে বুধবার সকালে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র আইয়ুব আলী খানের (২১) লাশ উদ্ধার করেছে পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 07:30 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

খালিশপুর থানার কর্তব্যরত উপ পরিদর্শক অমল কুমার সাহা জানান, মঙ্গলবার রাতে পড়াশোনা শেষে আইয়ুব আলী ঘুমাতে যান। সকালে দুই সহপাঠী তাকে বিছানায় মৃত অবস্থায় দেখতে পায়।

খবর পেয়ে পুলিশ এসে লাশটি ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ তার মৃত্যুর কারণ বলতে পারেনি।

আইয়ুব আলী তড়িৎ কৌশল ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছিলেন। তার বাড়ি দীঘলিয়া উপজেলার পানিগাতি গ্রামে। তার বাবার নাম মনজের আলী খান।