২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি জমির দাম পুনঃনির্ধারণে জেলা পর্যায়ে কমিটি

সরকারি জমির দাম পুনঃনির্ধারণে সব জেলায় একটি করে কমিটি গঠন করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2007, 09:53 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের এ কমিটিগুলোকে আগামী ১৫ মে এর মধ্যে সুপারিশমালা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লি¬ষ্ট জেলার গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, জেলা রেজিস্ট্রার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ও এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীরা কমিটিতে থাকবেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মঙ্গলবার বিকালে এক প্রজ্ঞাপনে কমিটি গঠনের সিদ্ধান্তটি জানায়।

সরকারি জমির দাম বাড়ানোর জন্য ইতিমধ্যেই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবকে প্রধান করে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। সে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন জেলা কমিটি গঠন করা হয় বলে প্রজ্ঞাপনে উল্লে¬খ করা হয়।

মন্ত্রণালয় সূত্র জানায়, কমিটিগুলোর সুপারিশ পাওয়ার পর সারাদেশে সরকারি জমির নতুন দাম চূড়ান্ত করে চলতি মাসেই তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।

১৯৯৩ সালের পর দেশে সরকারি জমির দাম আর বাড়ানো হয়নি। অভিযোগ রয়েছে, ১৪ বছর ধরে জমির দাম অপরিবর্তিত থাকায় আবাসন ব্যবসায়ীরা সরকারের কাছ থেকে জমি কিনে তা দ্বিগুণ দামে বিক্রি করছে। এ ফলে সরকার প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।