নেশাজাতীয় ইনজেকশনসহ এক ব্যক্তি গ্রেপ্তার
খিলগাঁও এলাকা থেকে মঙ্গলবার ৯৫০ এ্যাম্পুল নেশাজাতীয় ইনজেকশনসহ মোহাম্মদ শাহীন(৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৩ এর কর্মকর্তা সহকারী উপ পরিদর্শক পুলিশ সুপার সিরাজ আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, গোপন সূত্রে খবর পেয়ে ৩৮০/এ খিলগাঁও চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে মো. শাহীনকে গ্রেপ্তার করা হয়। পরে তার ঘরের সামনে পুঁতে রাখা একটি বোতলের ভেতর থেকে উদ্ধার করা হয় ৯৫০ এ্যাম্পুল নেশাজাতীয় ইনজেকশন।
র্যাব কর্মকর্তা জানান, শাহীন ওই এলাকায় নেশাজাতীয় ইনজেকশন বিক্রি করার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
