মেয়র কামরানের জামিনের আদেশ কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে
সিলেটের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের জামিন আদেশের কাগজপত্র কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালতে হাইকোর্টের জামিননামা পেশ করা হয়। আদালতের অনুমোদন নিয়ে জামিননামা পরে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
জামিননামায় জামিনদার হিসেবে স্বাক্ষর করেন সিলেট জেলা বারের সেক্রেটারি অ্যাডভোকেট রুহুল আনাম চৌধুরী মিন্টু, অ্যাডভোকেট আবদুল মালেক ও অ্যাডভোকেট রেজাউল করিম।
সোমবার বিকাল ৩ টার দিকে সিলেট আদালত থেকে জামিননামা নিয়ে কামরানের পরিবারের সদস্যরা কুমিল্লা কারাগারের উদ্দেশ্যে চলে গেছেন বলে জানিয়েছেন মেয়রের ব্যক্তিগত কর্মকর্তা রঞ্জন দাস।
এ ব্যাপারে সিলেট কেন্দ্রীয় কারাগারের উপ কারাধ্যক্ষ আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর-কে বলেন, “আদালতের মাধ্যমে আমরা জামিননামা পেয়েছিলাম এবং তা আমরা পাঠিয়ে দিয়েছি।”
