আশুগঞ্জে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার
জেলার আশুগঞ্জে সোমবার সকালে হোসনে আক্তার (১৭) নামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
তালশহরের পশ্চিমপাড়ার তারুকাজীর মেয়ে হোসনে আরা আশুগঞ্জের সোহাগপুরের আব্বাস উদ্দিন কলেজের প্রথম বর্ষের ছাত্রী। সকালে কলেজের পাশের খালপাড় নামক স্থানে ধানক্ষেতের আইলে তার লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়।
নিহতের ভাই মিয়াজ কাজি জানান, শনিবার সকাল ৯টার দিকে হোসনে আরা কলেজের উদ্দেশে তাদের তালশহরের পশ্চিম পাড়ার বাড়ি থেকে বের হয়। এরপর বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুজি করা হয়। দুইদিন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কান্তি জানান, মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে লাশ বিকৃত হয়ে যাওয়ায় তাকে ধর্ষণ করা হয়েছিল কিনা তা স্পষ্ট নয়।
নিহতের ভাই মিয়াজ কাজী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
ময়না তদন্তের জন্যে লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
