ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু
ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের বড় চরসামাইয়া গ্রামের আছিয়া খাতুন (৬২) ও তার ছেলে খলিলুর রহমান (৩০) সোমবার বেলা ১১ টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর-কে বলেন, মা-ছেলে দুজনই ঘরের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। তাদের লাশ মর্গে রাখা হয়েছে।
