২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক নজরুল ইসলাম ইউজিসির নতুন চেয়ারম্যান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক নজরুল ইসলামকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 10:51 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

রোববার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

গত ১৫ এপ্রিল মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের মেয়াদ শেষ হলে কমিশনের সদস্য অধ্যাপক মাহবুব উল্লাহ ওই দায়িত্ব পালন করছিলেন।

শিক্ষাসচিব মো. মোমতাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, প্রফেসর নজরুল ইসলামকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

রাত সাড়ে দশটায় টেলিফোনে অধ্যাপক নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, মঞ্জুরি কমিশনের সচিব টেলিফোনে তাকে বিষয়টি জানিয়েছেন। তবে এ সংক্রান্ত কোনো চিঠি এখনো তিনি হাতে পাননি। মঞ্জুরি কমিশনেও চিঠি পৌঁছায়নি বলে সচিব তাকে জানিয়েছেন।