২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস থেকে পড়ে শাবি ছাত্র আহত

বাস থেকে পড়ে আহত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন বর্মন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 10:18 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

রোববার বিশ্ববিদ্যালয়ের বাসে চেপে শহরে আসার সময় পড়ে তিনি আহত হন।

শিক্ষার্থীরা জানান, বাস সঙ্কটের কারণে প্রতিদিনই তাদের বাদুর ঝোলা হয়ে চলাচল করতে হয়। রোববার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয় ছেড়ে আসা বাসের দরজায় ঝুলে আসার সময় পড়ে গিয়ে আহত হন সুমন্ত।

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে সুমন্ত বর্মনের শুশ্রƒষা হয়। সহপাঠিরা জানিয়েছেন, তিনি হাত, বুক ও কোমরে আঘাত পেয়েছেন। সুমন্ত বায়োটেকনোলজি বিভাগের ছাত্র।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক আনোয়ারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের দুটি গাড়ি নষ্ট থাকায় সাময়িক সমস্যা হচ্ছে বলে জানান তিনি।