খাগড়াছড়ি বিএনপির ১০ নেতাকর্মীর মালামাল ক্রোক
আদালতের নির্দেশে একটি মামলায় পলাতক বিএনপির ১০ নেতাকর্মীর মালামাল রোববার ক্রোক করেছে পুলিশ।
যাদের সম্পদ ক্রোক করা হয়েছে তারা হলেন, মোস্তাফিজুর রহমান মিল্লাত, নজরুল ইসলাম, মাহফুজ, এম এন আবছার, বেলায়েত হোসেন, তারেক হোসেন, খোকন, মো. ইউনুছ, আবদুস সালাম, দাউদুল ইসলাম ভূঞা। এরা সবাই বিএনপির বিভিন্ন স্তরের নেতা এবং গ্রেপ্তার হওয়া সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার সহযোগী।
বসতবাড়ি দখলের অভিযোগে ঠিকাদার নাদেরুজ্জামান গত এপ্রিল মাসে সদর থানায় এদের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর থেকেই সবাই পলাতক রয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল জানান, আদালতের নির্দেশেই পুলিশ ১০ বিএনপি নেতাকর্মীর বাড়ির মালামাল ক্রোক করে থানায় নিয়ে আসে। ওই সময় পলাতক বিএনপি নেতাকর্মীদের স্ত্রী ও ছেলেমেয়েরা বাসায় ছিলেন বলে জানান তিনি।
