২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাছে ফরমালিন পরীক্ষা শুরু

ভ্রাম্যমান আদালত রোববার থেকে মাছে ফরমালিন পরীক্ষা শুরু করেছে চট্টগ্রাম নগরীতে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 08:35 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

আদালত প্রথমদিন আগ্রাবাদ কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে মাছের নমুনা পরীক্ষা করে। তবে কোনো মাছে ফরমালিন পাওয়া যায়নি বলে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী জানান।

বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী পরিচালিত এই আদালত মৎস্য অধিদপ্তরের খাদ্য ও মান নিয়ন্ত্রণ বিভাগের সহায়তায় চট্টগ্রামের কর্ণফুলী মার্কেটে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে কিছু রুই, রুপচান্দা ও ইলিশ মাছ পরীক্ষা করেন। তবে আদালত এগুলোতে ফরমালিন পায়নি।

আদালত এ সময় বিক্রেতাদের ফরমালিন কিংবা অন্য কোনো ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহারের বিরুদ্ধে কঠোরভাবে হুঁশিয়ার করে দেয়।