২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠি সফর করেছেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল মইন উ আহমেদ রোববার ঝালকাঠি সফর করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 03:21 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

ঢাকা থেকে হেলিকপ্টারযোগে তিনি সকাল সাড়ে ১০টার দিকে ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয় মাঠে নামেন।

সেনাপ্রধানকে স্বাগত জানান ঝালকাঠি ক্যাম্পের সেনা কর্মকর্তা লেফটেন্যন্ট কর্নেল মিসতাউর করিম। পরে তিনি শিল্পকলা একাডেমিতে অস্থায়ী সেনাক্যাম্পে সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।

এই বৈঠকের বিষয় সম্পর্কে প্রশাসন বা সেনা কর্তৃপক্ষ সাংবাদিকদের কিছু জানায়নি।

অবশ্য শনিবার স্থানীয় সেনা কর্মকর্তা মেজর মো. মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেছিলেন, গত ১১ এপ্রিল ঝালকাঠির পিপি হায়দার হোসাইন আততায়ীর গুলিতে নিহত হওয়ার ঘটনা সম্পর্কে খোঁজখবর নিতে তিনি ঝালকাঠি আসছেন।

দুপুর ২টার দিকে লেফটেন্যান্ট জেনারেল মইন উ আহমেদ পিরোজপুরের উদ্দেশে ঝালকাঠি ছেড়ে যান।