পটুয়াখালীতে গাঁজাসহ দুই ব্যক্তি আটক
গলাচিপা উপজেলার চর মুহুরি খেয়াঘাট থেকে শনিবার রাতে এক কেজি গাঁজাসহ নান্নু খান নামের এক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের ক্যাপ্টেন হাবিব জানান, ধৃত নান্নু দীর্ঘদিন ধরে বরিশাল জেলার পলাশপুরের আলমগীর মুন্সি ও আল আমিন নামে দুই গাঁজা ব্যবসায়ীর কাছ থেকে গাঁজা এনে পটুয়াখালী ও বরগুনার বিভিন্ন উপজেলায় এজেন্টদের মাধ্যমে বিক্রি করতো।
তিনি জানান, উদ্ধারকৃত গাঁজার মূল্য ১০ হাজার টাকা। র্যাব এ ঘটনায় বাদী হয়ে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেছে।
নান্নু বরগুনার আমতলী উপজেলার গাজীপুর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।
