প্রশাসনের দুই সচিব পদে রদবদল
প্রশাসনের দুই সচিব পদে পরিবর্তন করেছে সরকার। রোববার দুপুরে সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এ পরিবর্তন করা হয়।
ওই আদেশে ডাক ও টেলিযোগাযোগ সচিব মিয়া মুশতাক আহমেদ ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান শেখ খুরশীদ আলমকে নতুন দায়িত্ব দেওয়া হয়।
মিয়া মুশতাক আহমেদকে বেসরকারিকরণ কমিশনের সদস্য এবং শেখ খুরশীদ আলমকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। খুরশীদ আলম ১৯৮১ ব্যাচের প্রশাসন বিভাগের কর্মকর্তা।
