২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়েছে আল আমীনকে

সিলেট রেল স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনায় আটক শেখ আল আমীনকে বৃহস্পতিবার প্রধান আসামী হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2007, 09:30 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান ভূঁইয়া শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, বৃহস্পতিবার শেখ আল আমীনকে বোমা বিস্ফোরণের মামলায় প্রধান আসামী হিসেবে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হলে আদালত রোববার রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছেন।

সিলেট কোতয়ালী থানা পুলিশ বুধবার ভোরে আল আমীনকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে। তার বাড়ি নেত্রকোনা জেলার কমলকান্দা উপজেলার কাতোলাঙ্গা গ্রামে। তার বাবার নাম মো. আবদুল হামিদ।