পুলিশ সদস্যর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ স্ত্রীর
সদর থানার উপ পরিদর্শক রফিকুল ইসলামের বিরুদ্ধে নির্যাতন ও হুমকি দেওয়ার অভিযোগ করেছেন তার স্ত্রী তাসলিমা বেগম মালা।
বৃহস্পতিবার মাদারীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তাসলিমা বেগম অভিযোগ করেন, যৌতুকের দাবিতে রফিকুল ইসলাম তার ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল। এ জন্য স্বামীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন তিনি। মামলা করার পর থেকে স্ত্রীকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন রফিকুল।
তাসলিমা জানান, প্রথম স্ত্রীকে মৃত জানিয়ে ছয় মাস আগে তাকে বিয়ে করেন রফিকুল। কিন্তু পরে দেখা যায়, তার প্রথম স্ত্রী জীবিত। গত ১০ এপ্রিল দু’লাখ টাকা যৌতুক দাবিতে রফিকুলসহ তার প্রথম স্ত্রী ও ওই স্ত্রীর আত্মীয় স্বজন তাসলিমার ওপর শারীরিক নির্যাতন চালায় এবং তাকে পর্যায়ে বাড়ি থেকে বের করে দেয়।
নিরুপায় হয়ে তিনি ২৫ এপ্রিল আদালতে পৃথক দুটি মামলা করেন বলে জানান তাসলিমা।
তাসলিমার বাড়ি মাদারীপুর শহরের হরিকুমারিয়া এলাকায়। তার বাবার নাম আবদুল বারেক শরীফ।
