কুষ্টিয়ায় যুবদল, যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৫
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে যুবদল, যুবলীগ নেতাসহ পাঁচ আসামীকে গ্রেপ্তার করেছে।
এদের সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের পরিদর্শক মকবুল হোসেন জানান, গ্রেপ্তারকৃত দুই জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে।
এদিকে বৃহস্পতিবার ভোররাতে ভেড়ামারা থানা পুলিশ ধরমপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের চিহ্নিত ডাকাত সর্দার নজু ডাকাতকে (৩৫) তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ ছাড়াও রথপাড়া এলাকা থেকে আসামী নূর আমীন (২৫) ও আইনালকে (২৭) গ্রেপ্তার করে।
