সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ১ জন নিহত
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আলাগদী গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচা ভাতিজার গ্রুপের সংঘর্ষে বৃহস্পতিবার সকালে চন্দন মিয়া নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ জন।
এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাতাআলাগদী গ্রামের চাচা নুর ইসলাম ও ভাতিজা নাহার মিয়ার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
সকাল ১১টায় উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নাহার মিয়ার কাজের লোক একই গ্রামের ইনতাজ উল্লাহর ছেলে চন্দন মিয়া (২৬) নিহত হন। আহত হয়েছেন পাঁচ জন। তবে তাদের নাম জানা যায়নি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নওরোজ আহমদ জানান, “এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
