২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভয় দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার

ব্যবসায়ীকে ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন অভয়নগর থানার সহকারী উপ-পরিদর্শক লিটন। বুধবার বিকালে গোয়েন্দা পুলিশের একটি দল অভয়নগর থেকে তাকে গ্রেপ্তার করে। তার বাসা থেকে পুরো টাকাই উদ্ধার করা হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 10:42 AM

Updated : 26 Apr 2022, 02:17 PM

গত ৩০ এপ্রিল স্থানীয় ব্যবসায়ী শংকর কুমার শূূরকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে চার লাখ ৯৫ হাজার টাকা হাতিয়ে নেন লিটন। শংকর কুমার এ নিয়ে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে বুধবার জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভয়নগর গিয়ে লিটনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে টাকা নেওয়ার কথা স্বীকার করে। স্বীকারোক্তি অনুযায়ী লিটনের বাড়িতে তার স্ত্রী আফরোজা বেগমের কাছ থেকে পুরো টাকাই উদ্ধার করা হয়।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, লিটনকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।