২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার

আনোয়ারা উপজেলার জহিদ্দার হাট এলাকায় অভিযান চালিয়ে কোস্টগার্ড সদস্যরা মঙ্গলবার ভোরে ১০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 05:45 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

কোস্টগার্ডের লেফটেনেন্ট কমান্ডার শাহীন মজিদ জানান, পাচারের উদ্দেশ্যে এসব সার একটি গুদামে মজুদ করে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনোয়ারা উপজেলার জহিদ্দার হাট এলাকার মেসার্স মুনছুর এন্টারপ্রাইজের গুদাম থেকে এগুলো উদ্ধার করা হয়।

অবৈধভাবে এসব সার মজুদ করে রাখা হয়েছিল বলে তিনি জানান। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

লে. কমান্ডার শাহীন মজিদ বলেন, ১০০ টি বস্তায় রাখা পাঁচ হাজার কেজি এই সারের আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আটক করা সার চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।