২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুষ্টিয়া সদর উপজেলার গোসামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোল্লা জাফরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 05:07 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

একই ইউনিয়নের এক নারী সদস্যকে মারধরের অভিযোগে পুলিশ মঙ্গলবার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সদর উপজেলার গোসামী দুর্গাপুর ইউনিয়নের আকলিমা খাতুন নামের এক নারী সদস্য ইবি থানায় একই ইউনিয়নের চেয়ারম্যান মোল্লা জাফরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে তিনি ওই চেয়ারম্যানের বিরুদ্ধে আটকে রেখে মারধর করার কথা জানান।

এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।