২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে বিএসএফের গুলিতে তিন কৃষক নিহত

দিনাজপুরের এনায়েতপুর ও ঠাকুরগাঁওয়ের চান্দুরিয়া সীমান্তে বুধবার ভারতীয় সীমান্ত রক্ষীদের (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশী কৃষক নিহত হয়েছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 04:14 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

নিহতরা হলেন, দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর গ্রামের মোজাহার (৩৫), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া গ্রামের রফিকুল ইসলাম (৪০) ও সেতাবগঞ্জ উপজেলার রমিজ উদ্দিন (৪৫)।

বিডিআর সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত সাড়ে তিনটার দিকে এনায়েতপুর সীমান্তে বিএসএফ সদস্যদের গুলিতে নিহত হন মোজাহার। ধান পাহারা দেওয়ার জন্য তিনি তখন মাঠে ছিলেন।

প্রায় একই সময়ে চান্দুরিয়া সীমান্তের ৩৩৭/২ নম্বর পিলারের কাছে বিএসএফের গুলিতে নিহত হন রফিকুল ও রমিজ।

তিন জনের লাশই বিএসএফ সদস্যরা ভারতে নিয়ে গেছে।

তিন কৃষকের লাশ ফেরত চেয়ে ১৪ ও ২০ রাইফেল ব্যাটালিয়ন বিএসএফের কাছে চিঠি দিয়েছে।