২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্য সহনীয় রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছি: মইনুল

আমদানি শুল্ক তুলে নেওয়ার পাশাপাশি বিডিআর এর পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির উদ্যোগ নেওয়ার পরও বাজারে এর তেমন কোনো প্রভাব পড়ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 02:47 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

বরং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলছে।

তবে দামের এই ঊর্ধ্বগতি ঠেকাতে সরকার যথেষ্ট আন্তরিক বলে দাবি করেছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। বুধবার সাংবাদিকদের তিনি বলেন, “সাধারণ মানুষের দুর্দশার ব্যাপারে সরকার যথেষ্ট সচেতন। পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

অন্যদিকে, প্যণ্যের দাম স্থিতিশীল বাজারে সরবরাহ বাড়ানোর ওপর জোর দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, “শুধূ আমদানি বাড়ালেই হবে না, বাজারে পণ্য সরবরাহ বাড়ানোর দিকেও নজর দিতে হবে।”