২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় আয়নালের বাড়ি থেকে গুলিসহ পিস্তল উদ্ধার

যশোরের শার্শা উপজেলার আয়নাল বাহিনীর প্রধান আয়নাল হকের বাড়ি কন্যাদহ গ্রাম থেকে মঙ্গলবার রাতে দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 01:29 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

এর আগে মঙ্গলবার সন্ধ্যার দিকে র‌্যাবের হাতে আটক আয়নালকে রাতে পুলিশে সোপর্দ করা হয়।

র‌্যাব-৬ এর মেজর শাহীন জানান, তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মতিন অস্ত্র উদ্ধারের কথা স্বীকার করে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে সে তার বাড়িতে অস্ত্র থাকার কথা স্বীকার করে। পরে রাতে ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।