সিলেটে আইনজীবী গ্রেপ্তার
সিলেট জজ কোর্টের এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
ভূমি আত্মসাতের অভিযোগে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় যৌথবাহিনী শাহজালাল উপশহরে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে রাত সাড়ে ১০টার দিকে তাকে সিলেট কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়।
সিলেট কোতয়ালি থানার উপ পরিদর্শক শাহেদ আহমদ জানান, আতাউর রহমান আজাদের বিরুদ্ধে জাল দলিলের মাধ্যমে ভূমি আত্মসাৎসহ অসংখ্য অভিযোগ আছে।
