জঙ্গিরা তাদের তৎপরতার জানান দিল: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক নুর মোহাম্মদ বলেছেন, দেশে যে জঙ্গিরা তৎপর রয়েছে, এ বোমা ঘটনার মধ্য দিয়ে তা তারা আবারও জানান দিল।
জঙ্গিদের এত মদদদাতা ও অর্থ যোগানদাতাদের গ্রেপ্তারের পরও কীভাবে একই ঘটনার পূনরাবৃত্তি ঘটছে, তা আমরা খুঁজে বের করব।
মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর কে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পুলিশ প্রধান এ কথা বলেন। তিনি জানান, এ ঘটনার পেছনে কে বা কাদের হাত রয়েছে, তা খুঁজে বের করতে সব গোয়েন্দা সংস্থাকে নিয়ে আজই বৈঠকে বসা হবে। কোন সূত্র থেকে, কীভাবে এ বোমা আসছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
নুর মোহাম্মদ বলেন, আমরা এখন কাজে রয়েছি। তিনি মনে করেন, ঘটনার সঙ্গে জড়িতদের শিগগিরই খুঁজে বের করা যাবে।
