ঝিনাইদহে গ্রাম্য ডাক্তার খুন
ঝিনাইদহে শওকত আলী নামে এক গ্রাম্য ডাক্তারকে গলায় ফাঁস দিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইকবাল আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, “রোববার রাতে শহরের উপকণ্ঠে ঢোল সমুদ্র পুকুর পাড়ে শওকত আলীকে (৪০) গলায় ফাঁস দিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। তার বাড়ি সদর উপজেলার বারি বাথান গ্রামে। শহর থেকে বাড়ি ফেরার পথে তাকে খুন করা হয়।”
তিনি বলেন, “শওকত আলী তার গ্রামেই ডাক্তারী করতেন। হত্যার পিছনে তার দ্বিতীয় বিয়ে নিয়ে বিরোধের ঘটনা থাকতে পারে।”
জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দ্বিতীয় স্ত্রী আছিয়া খাতুনকে পুলিশ আটক করেছে বলে ওসি জানিয়েছেন।
