২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলা বন্দর চ্যানেলে ৩৭০ টন ক্লিংকারসহ বার্জ ডুবেছে

মংলা বন্দর চ্যানেলে সোমবার ভোরে জাহাজ থেকে বোঝাইয়ের সময় ৩৭০ টন ক্লিংকার নিয়ে ট্রান্স-১ নামের একটি বার্জ ডুবে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2007, 07:38 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

মংলা বন্দর কর্তৃপক্ষের মেম্বার অপারেশন লুৎফর রহমান জানান, পানামার পতাকাবাহী একটি জাহাজ সেনা কল্যাণ সংস্থা পরিচালিত মংলা সিমেন্ট ফ্যাক্টরির জন্য ক্লিংকার নিয়ে আসে। সেখান থেকে ক্লিংকার বোঝাইয়ের সময় পাঁচশ টন ধারণ ক্ষমতা সম্পন্ন ট্রান্স-১ বার্জটির তলা ফেটে তলিয়ে যায়। অবশ্য এ কারণে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হয়নি।

ঘটনা তদন্তে মংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (মেরিন) আলতাফ হোসেন খানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

মংলা বন্দর চেয়ারম্যান আশরাফ মোহম্মদ ইকবাল জানান, তদন্ত কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে বার্জডুবির কারণসহ বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।