২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জালালাবাদ গ্যাসের ৬১ জনকে বদলি

জালালাবাদ গ্যাস এর প্রধান কার্যালয়ের ৬১ জন কর্মচারীকে রোববার বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। ১২টি আঞ্চলিক কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে তাদের।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2007, 06:44 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

জালালাবাদ গ্যাসের মহা ব্যবস্থাপক (প্রশাসন) খন্দকার জুলহাস আহমদ জানান, এরা দীর্ঘদিন প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন। কাজের গতিশীলতা আনতে নিয়ম অনুযায়ী তাদের বদলি করা হয়েছে।

রোববার দুপুরে বদলি আদেশ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়।

গ্যাস ভবন সূত্র জানায়, জালালবাদ গ্যাস সিবিএ সভাপতি মাসুক উদ্দিন মাসুককে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারের পর গ্যাস অফিসে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে এসব কর্মচারীকে বদলি করা হয়েছে।