২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের মামলায় জয়নাল হাজারীর ভাতিজার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সোমবার জয়নাল হাজারীর ভাতিজা ওয়ার্ড কমিশনার শহীদুল ইসলাম হাজারী ওরফে টিটু হাজারীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2007, 05:24 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

দুপুরে ফেনীর সিনিয়র স্পেশাল জজ মো. নজরুল ইসলামের আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়। এর আগে রোববার মামলার বাদী দুদক উপ পরিচালক শফিকুর রহমান ভুঁইয়ার সাক্ষ্য গ্রহণ করা হয়।

সম্পদের হিসাব না দেওয়ায় দুর্নীতি দমন কমিশন গত ৮ এপ্রিল আওয়ামী লীগের সাবেক সাংসদ জয়নাল হাজারীর বিরুদ্ধে মামলা দায়ের করে। গত ২৯ এপ্রিল থেকে মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ চলছে।