২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-কলকাতা সরাসরি ট্রেনের নাম হবে মৈত্রী এক্সপ্রেস

ঢাকা-কলকাতার মধ্যে যে ট্রেনটি সরাসরি চালু করা হবে তার নাম হবে মৈত্রী এক্সপ্রেস।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2007, 05:13 AM

Updated : 26 Apr 2022, 02:17 PM

রোববার রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কাজী আসাদ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, ২০০১ সালে ঢাকা-কলকাতা রেল যোগাযোগ চালুর যে চুক্তি করা হয়েছিল তাতে দু’পক্ষই এ নামের ব্যাপারে সম্মতি দিয়েছিল। (আরও তথ্যসহ)

গত ২৫ এপ্রিল এ ব্যাপারে একটি সমঝোতা চুক্তিতে বাংলাদেশ ও ভারতের রেল কর্তৃপক্ষ স্বাক্ষর করে।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশের জয়দেবপুর থেকে এবং ভারতের কলকাতা থেকে প্রতিদিন সকাল সাতটায় একটি করে ট্রেন ছাড়বে। ৩৭৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে প্রায় ১০ ঘণ্টা।

ইমিগ্রেশন ও কাস্টমসের প্রথম আনুষ্ঠানিকতা হবে যাত্রা শুরুর স্টেশনে। এছাড়া বাংলাদেশের দর্শনা ও ভারতের গেদে চেকপোস্টে ইমিগ্রেশন ও কাস্টমস কর্তৃপক্ষ তাদের আনুষ্ঠানিকতা সারবেন। পথে কোনো যাত্রী ওঠানামা করতে পারবে না।

প্রতিটি শোভন চেয়ারের একমুখী ভাড়া হবে আট ডলার (কমপক্ষে ৫৫০ টাকা), শিতাতপ নিয়ন্ত্রিত প্রথম শ্রেণীর এসি চেয়ারের ভাড়া হবে ১২ ডলার (৯৪০ টাকা)।

বর্তমানে জয়দেবপুর থেকে ঢাকা পর্যন্ত মিটারগেজ রেলপথ রয়েছে। জুলাইয়ের মধ্যে একে ডুয়েল গেজে রুপান্তর করা গেলে ট্রেন ছাড়বে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে। ইতোমধ্যে ডুয়েল গেজে রুপান্তরের কাজ জয়দেবপুর থেকে শুরু হয়ে ঢাকা বিমানবন্দর অতিক্রম করেছে।