ঘরোয়া রাজনীতি শুরু হলে খালেদা দলে সংস্কারে নামবেন: ওসমান ফারুক
সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক বলেছেন, ঘরোয়া রাজনীতি শুরু হলে দলের ভেতরে সংস্কার শুরু করবেন খালেদা জিয়া। রোববার রাতে খালেদার সঙ্গে দেখা করার পর সাবেক তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।
ওসমান ফারুক ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসভবনে রাত সাড়ে ৭ টার দিকে খালেদার সঙ্গে সাক্ষাৎ করেন। রাত ৯ টায় তিনি জানান, বর্তমান পরিস্থিতি এবং দলের সাংগঠনিক পরিস্থিতিসহ নানা বিষয়ে খালেদা জিয়ার সঙ্গে তার আলাপ হয়েছে। নেত্রী তার কাছে দলের নেতাকর্মীদের সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। তিনি বলেছেন, ঘরোয়া রাজনীতি শুরু হলে দলের ভেতরে সংস্কার শুরু করবেন।
বিএনপির সিনিয়র নেতারা শুক্রবার থেকে পর্যায়ক্রমে চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে শুরু করছেন।
