কুষ্টিয়ায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় রোববার ভোররাতে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা পুলিশ উপজেলার সদরপুর ইউনিয়নের চক মণ্ডলপাড়া গ্রামের মৃত সওদাগর আলীর বাড়িতে অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী আবদুল্লাহ ওরফে মজনুকে (৪০) একটি সার্টারগান ও চার রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, মজনুর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
