মেহেরপুরে ফেনসিডিলসহ আটক ৪
মেহেরপুর জেলার গাংনী উপজেলার গাঁড়াডোব বাজার থেকে শনিবার রাত সাড়ে ৯টায় র্যাব সদস্যরা ১৬৩ বোতল ফেনসিডিলসহ চার যুবককে আটক করেছে।
আটককৃতরা হলেন দবির উদ্দিন (২৭), মুকুল (২২), আজিম উদ্দিন (২৫) এবং ইয়ারুল ইসলাম (২৪)। এদের সবার বাড়ি গাংনী উপজেলার সীমান্তবর্তী কাথুলী ইউনিয়নে।
গাংনী র্যাব ক্যাম্পের অধিনায়ক এএসপি মো. আল মামুন জানান, আটককৃত চার যুবক পাঁচটি ট্রাভেল ব্যাগের ভিতর লুুকিয়ে ফেনসিডিলগুলো ঢাকা নিয়ে যাচ্ছিল। এ সময় র্যাব তাদের হাতেনাতে আটক করে। আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারত থেকে ফেনসিডিল এনে ঢাকায় বিক্রি করতো বলে জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছে।
