২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কারাগারে

সিলেটে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী জহির শেখকে শনিবার কারাগারে পাঠানো হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2007, 09:37 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

শুক্রবার রাতে সিলেট কোতোয়ালি থানা পুলিশ ১২০ বোতল ফেন্সিডিল ও ২০ বোতল ভারতীয় মদসহ জহির শেখকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্র জানায়, ফরিদপুর জেলার আলমডাঙার বাসিন্দা জহির শেখ (২৬) সিলেটের একটি অভিজাত হোটেলে কর্মচারী হিসাবে কাজ করার আড়ালে মাদক ব্যবসা চালাত। এক পর্যায়ে চাকরি ছেড়ে দিয়ে পুরোপুরি মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে সে।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুন নূর জানান, জহিরের বিরুদ্ধে একটি মামলা করার পর শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।