২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড্ডায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত, গাড়ি ভাংচুর

রাজধানীর বাড্ডায় শনিবার সকালে বাসচাপায় মনি আখতার (১১) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2007, 08:37 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

নিহত মনি উত্তর বাড্ডা বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি ভাংচুর করেছে।

বাড্ডা থানা পুলিশ জানায়, সকাল ১১ টার দিকে পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাসায় ফেরার পথে ফুজি কালার ল্যাবের সামনে আবাবিল পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-জ-১১-২৭২০) মনিকে পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাড্ডা থানার কর্তব্যরত উপ-পরিদর্শক খান মোহাম্মদ শাহরিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে। আবাবিল পরিবহনের বাসটি ও এর চালক রেজাউল ইসলামকে আটক করা হয়েছে।