আবহাওয়ার উন্নতি, সাগরে ১ নম্বর সংকেত তুলে নেওয়া হয়েছে
সারাদেশেই আজকের আবহাওয়া খুব বেশি খারাপ হওয়ার সম্ভাবনা নেই। দিনটি বেশ ঝলমলেই থাকবে। খুব বেশি না হলেও তাপমাত্রা বাড়তে পারে।
বঙ্গোপসাগরে এক নম্বর স্থানীয় সতকর্তা সংকেত তুলে নেওয়া হয়েছে। তবে নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্কতা সংকেত দেখানো হচ্ছে।
সকাল সাড়ে ১০টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। এটা ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে আবহওয়া অফিস জানিয়েছে।
সারাদেশেই দুই এক জায়গায় অস্থায়ী দমকা এবং ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস কর্মকর্তা রাশিদুজ্জামান জানান, কালবৈশাখীর এ সময়টাতে আকাশ খুব মেঘলা থাকবে না। তবে হঠাৎ করেই কোথাও মেঘ জমতে পারে।
