২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মিনিবাস উল্টে একজন নিহত, আহত ২০

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের বাইপাস মোড়ে শুক্রবার দুপুরে মিনিবাস উল্টে নজরুল ইসলাম (২০) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2007, 10:58 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

আহত ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) দিলীপ দাস জানান, নজরুল ইসলামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জুড়ী গ্রামে।

তিনি জানান, এ ঘটনায় কোনো মামলা হয়নি।