জাবি সাংবাদিক সমিতির নতুন কমিটি নির্বাচিত
জাহাঙ্গীরনরগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদে ফুয়াদ হোসেন ও সাধারণ সম্পাদক পদে খায়রুল হাসান মুন্না নির্বাচিত হয়েছেন।
শুক্রবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসে অনুষ্ঠিত এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রত্মতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. মোজাম্মেল হক।
আগের কার্যকরী কমিটির সভাপতি এস এম নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক গাজী শাহ্ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া সহসভাপতি পদে মাসুম খান জনসন (নিউজ টুডে), যুগ্ম সম্পাদক পদে রফিকুল ইসলাম (সংবাদ), কোষাধ্যক্ষ পদে আল আমীন (নিউ নেশন) এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদক পদে মুকিমুল আহসান হিমেল (ইত্তেফাক) এবং কার্যকরী সদস্য হিসেবে জুনায়েদ সাকী (সেন্ট্রাল নিউজ), সাজ্জাদ হোসেন (ডব্লিউএনবি) ও সমকালের সাহাদত হোসেন পরশ নির্বাচিত হয়েছেন।
