২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার মরদেহ নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় দুই ভাইসহ ৩ জন নিহত

বাবার মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছে দুই সহোদর। এ ছাড়া আহত আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার বিকেলে বরিশালের গৌরনদীতে দুর্ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় পাঁচজন মারাত্মক আহত হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2007, 10:00 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

পটুয়াখালীর বাউফল থানার আবদুল বারেক মৃধাকে চিকিৎসা করতে ঢাকায় নিয়ে এসেছিলেন তার দুই ছেলে রাসেল মৃধা ও বাশার মৃধা। অসুস্থ বারেক মৃধা ঢাকায় মারা যান। শুক্রবার সকালে দুই ছেলে এবং আত্মীয় স্বজনরা একটি পিকআপ ভ্যান ভাড়া করে মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন।

বিকেল ৪টার দিকে গৌরনদীর আশুকাঠী এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মরদেহ বহনকারী পিকআপ ভ্যানটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাসেল মৃধা (২৫) ও বাশার মৃধা (২৩) মারা যায়। এসময় তাদের সঙ্গে থাকা আরও ছয় আত্মীয় মারাত্মক আহত হয়। পরে বাশারের বন্ধু মোশাররফ হোসেনও (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি টাঙ্গাইলে।

এরা হলেন আকবর (৩৪), জাফর (২৮), ইদ্রিস (৩২), ইসমাইল (২২), বাবু (২৮) এবং জোছনা (১৮)।

বিকেল ৫ টার দিকে আহতদের চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গৌরনদী থানার পুলিশের উপ-পরিদর্শক মনজুর মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি ফেলে রেখে চালক ও সহকারীরা পালিয়ে গেছে। পরে পুলিশ ট্রাকটি উদ্ধার করে।