ফেনীতে ভবন ধসের ঘটনায় ৮ বছর পর হাজারীর বিরুদ্ধে মামলা
আট বছর আগে শহরের মাস্টার পাড়ায় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আট শ্রমিকের মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগের সাবেক সাংসদ জয়নাল হাজারীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
ফেনী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাজাহান বাদী হয়ে বৃহস্পতিবার রাতে এ মামলা করেন। মামলার অন্য আসামীরা হচ্ছেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও তৎকালীন পৌর চেয়ারম্যান কোব্বাদ আহম্মদ, ঠিকাদার কুতুব হাজারী ও জাকির হোসেন। মামলার পর রাত তিনটার দিকে কোব্বাদ আহম্মদকে গ্রেপ্তার করে পুলিশ।
১৯৯৯ সালের ১৮ মার্চ মাস্টার পাড়ায় পৌরসভার জমিতে তৎকালীন সাংসদ জয়নাল হাজারীর তত্ত্বাবধানে ২৫ শতক জমির উপর অপিরকল্পিতভাবে বিশাল ক্রীড়া কমপে¬ক্স নির্মাণকালে ছাদ ধসে আটজন শ্রমিক নিহত ও দুই শতাধিক আহত হয়।
উপ-পরিদর্শক শাহজাহান জানান, ঘটনার পর একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।
