২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ার অভিযোগে দুই পরিদর্শকসহ চার কাস্টমস কর্মী আটক

ঘুষ নেওয়ার অভিযোগে জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দরে কাস্টমসের দুই পরিদর্শকসহ চার কর্মীকে আটক করেছে যৌথবাহিনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2007, 10:40 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

গ্রেপ্তারকৃতরা হলো দুই পরিদর্শক নবাব আলী আকন্দ ও পরিতোষ চক্রবর্তী এবং এমএলএসএস আব্দুর রহিম ভূঁইয়া বাবুল ও পিয়ন আবুল কালাম আজাদ।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বিকেলে বিদেশফেরত এক যাত্রীর কাছ থেকে ২৬ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে রাত পৌনে দশটায় যৌথবাহিনী তাদের বিমানবন্দর থানা পুলিশের হাতে তুলে দেয়।

রুহুল আমিন আরও জানান, এ ব্যাপারে বিমানবন্দর থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হবে।