২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড় পৌরসভার চেয়ারম্যান কারাগারে

পঞ্চগড় পৌরসভা চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি তৌহিদুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2007, 03:01 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

বুধবার এএসপি সার্কেল মো. এমদাদুল হকের নেতৃত্বে একদল পুলিশ শহরের মসজিদপাড়ার বাসভবন থেকে তাকে আটক করে।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাকে আদালতে হাজির করলে পঞ্চগড়ের ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

৬০ জন আইনজীবী চেয়ারম্যানের পক্ষে জামিনের আবেদন জানান। কোর্ট দারোগা শামসুল হুদা জামিনের বিরোধিতা করে তার বিরুদ্ধে একমাসের আটকাদেশ দেওয়ার আবেদন জানান।

আদালত জরুরি ক্ষমতা বিধিমালায় আটককৃতদের জামিন দেওয়ার এখতিয়ার নেই উল্লে¬খ করে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

একইসঙ্গে আদালত তার সুচিকিৎসা ও বিশেষ সুবিধা দেওয়ার জন্য কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে কারা সুপারকে নির্দেশ দেন।