বাগমারায় সন্দেহভাজন জেএমবি সদস্য আটক
বাগমারা উপজেলার বিপ্রকয়া গ্রাম থেকে বুধবার এক সন্দেহভাজন জেএমবি সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। তার নাম ফজলুর রহমান।
আটকের পর যৌথবাহিনী তাকে বাগমারা থানায় হস্তান্তর করেছে।
বাগমারা থানার ওসি মির্জা গোলাম সারোয়ার জানান, ফজলুর রহমানের বাড়ি বিপ্রকয়া গ্রামে। থানায় হস্তান্তরের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে ফজলুর রহমানকে।
