২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগ থানার ওসি বরখাস্ত

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন খানকে বরখাস্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 05:21 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

ক্ষমতার অপব্যবহার এবং অসদাচরণের অভিযোগে মঙ্গলবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ আদেশে তাকে বরখাস্ত করা হয়।

রমনা অঞ্চলের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “মঙ্গলবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে ফ্যাক্সে পাঠানো এ সংক্রান্ত একটি আদেশ আমরা হাতে পেয়েছি।”

অভিযুক্ত ওসি হেলালউদ্দিন বিকেল পাঁচটায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে এ খবর জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত লিখিত কোন আদেশ হাতে পাইনি।”