২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নতুন প্রধান নির্বাহী ও সচিব নিয়োগ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় থেকে বুধবার এ রদবদলের আদেশ দেওয়া হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 04:50 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) সচিব হিসেবে কর্মরত উপ-সচিব ইমতিয়াজ হোসেন চৌধুরীকে প্রেষণে একই কার্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

সিসিসি সচিবের শুণ্য পদে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের অধীন চট্টগ্রাম রাবার উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) একেএম খায়রুল আলমকে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।

অন্যদিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুর রহমান অপুকে প্রেষণে চট্টগ্রাম রাবার উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপকের (জিএম) পদে নিয়োগ করা হয়েছে।