২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হারিছ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩০ এপ্রিল

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ ৩০ এপ্রিল ধার্য করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2007, 08:04 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

মঙ্গলবার অভিযোগ গঠনের শুনানির দিন কমিশনের আইনজীবীরা আরও সময় চাইলে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল ট্রাইবুনাল জজ আদালতে বিচারক মো. মমিন উল্লাহ এই আদেশ দেন।

নির্দিষ্ট সময়ের মধ্যে দুর্নীত দমন কমিশনে সম্পত্তির হিসাব না দেওয়ায় গত ৫ এপ্রিল হারিছ চৌধুরী বিরুদ্ধে মামলাটি দায়ের করেন কমিশনের উপ পরিচালক আবু সাইদ।

হারিছ চৌধুরী পলাতক থাকায় পরে আদালতের নির্দেশে তার মালামাল জব্দ করা হয়। ১৬ এপ্রিল আদালত আদেশ দেয়, তিনদিনের মধ্যে হারিছ চৌধুরী আদালতে হাজির না হলে তার অনুস্থতিতেই বিচার কাজ শুরু হবে।