২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহীউদ্দিন খান আলমগীরের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে চাঁদপুরে একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2007, 07:30 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

কচুয়া উপজেলার বকশগঞ্জ গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে ঠিকাদার মাসুদ রানা মঙ্গলবার বেলা ১২টায় ড. মহীউদ্দিন খান আলমগীরসহ মোট ১১৫ জনকে আসামী করে আমলি আদালত-৩ এ মামলাটি দায়ের করেন।

মামলায় তিনি অভিযোগ করেন, ড. মহীউদ্দীন খান আলমগীরসহ অন্য আসামীরা তার কাছে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, কচুয়া থানায় মহীউদ্দিন খান আলমগীরের বিরুদ্ধে আরও দুটি রাজনৈতিক মামলা রয়েছে। চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ তা তদন্ত করে দেখছে।