২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

নববধূ রুনা আক্তারকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রামের সুমন মিয়াকে। শনিবার রাতে রুনা আক্তারকে কুপিয়ে হত্যা করা হয়।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2007, 05:05 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

এলাকাবাসী জানান, গত শুক্রবার চর বিশ্বনাথপুর গ্রামের মানু মিয়ার মেয়ে রুনা আক্তারের (১৮) সঙ্গে ফারুক মিয়ার ছেলে সুমন মিয়ার (২০) বিয়ে হয়।

শনিবার গভীর রাতে রুনা আক্তারের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। এর কিছুক্ষণ পরই মারা যায় সে। ওই সময় রক্তাক্ত দা সহ সুমন মিয়াকে আটক করে এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ এসে সুমন মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রুনা আক্তারকে কেন হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। তবে হত্যার কারণ উদঘাটনে সুমন মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

রোববার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনও মামলা হয়নি।