কুড়িগ্রামে ১৪ জেএমবি সদস্য গ্রেপ্তার
জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে শনিবার পুলিশ ১৪ জন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে।
এদের পাঁচ জনকে গ্রেপ্তার করা হয় সদর উপজেলা থেকে। বাকিদের চার জনকে ভুরুঙ্গামারী, চার জনকে চিলমারী ও এক জনকে রৌমারী উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃরা হলেন, নেয়ামুল আরিফ নিখি চৌধুরী (২৬), এরশাদুল হক মিঠু (২৬), মোখলেছুর রহমান মিঠু (২০), মামুন (২২), আব্দুল হাই সরকার (৫৫), নাজমুল ইসলাম (২২), রিপন (১৮), আলম (১৯), মনিরুজ্জামান (২২), লাল মিয়া (২৮), আবুল কালাম আজাদ আঙুর (১৮), রায়হান কবির রানা (১৯), শহিদুল ইসলাম শাহীন (১৮), শাহমুদুল মামুন (২০)।
পুলিশ জানায়, জেএমবির বর্তমান প্রধান মতিন মেহেদীসহ গ্রেপ্তার চার শীর্ষ নেতার দেওয়া তথ্যের ভিত্তিতে এদের গ্রেপ্তার করা হয়।
গত বুধবার রাতে কুড়িগ্রাম শহরের হাটিরপাড় থেকে গ্রেপ্তার হন মতিন মেহেদী। শীর্ষ নেতাদের ফাঁসির পর তিনিই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটিকে সচল করার চেষ্টা চালাচ্ছিলেন।
কুড়িগ্রামের পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর বলেন, তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
